ভক্তি শ্রদ্ধার সাথে জেলার সমস্ত মানুষ মেতেছিলেন ছটপুজায়। বৃহস্পতিবার বিকেলে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার সাথে সাথে শুক্রবার সকালে সূর্যদেবকে জল অর্পণ করে এক বুক জলে দাড়িয়ে ছট মাতার আরাধনায় মাতেন সকলেই। ঘাটে যেমন ছিল পুজা করতে আসার ভির তেমন ভির ছিল পুজা দেখতে আসা মানুষের। গাজোলের বেশকিছু জায়গায় দেখা গেল ঘাটে ঘাটে সাধারন মানুষের ঢল। পুজাস্থলে দেখা যায় গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাসকেও। ছিল পুলিশি ব্যাবস্থাও।
মালদা